1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত

চন্দনাইশ যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে ড. কর্ণেল অলি

  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫০ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি:-
এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. অালহাজ্ব কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করার পর দেশে এসে দায়িত্ব নেন। রাষ্টপতি জিয়াকে ফিরিয়ে এনে রেডিও’তে স্বাধীনতার ঘোষণা করিয়েছি এবং স্বাধীনতা ঘোষণা করার জন্য পরামর্শ দিয়েছি এমন তথ্য আমার কাছে আছে। আমাদের সাথে যারা বেইমানী করেছে তারা ধ্বংস হয়েছে। তবে কর্মীরা আমাকে ছেড়ে যায়নি, যাবেও না, এ বিশ্বাস আমার আছে। আমার সম্মান এখন সারা বাংলাদেশে, সম্মান থাকতে চলে গিয়ে আমার যোগ্য ছেলেকে আপনাদের হাতে দিয়ে গেলাম। চন্দনাইশের ইউএনও, এসিল্যান্ট, ওসি ভালো হলে হবে না। অন্যান্য জায়গায় খারাপ লোকগুলো বসে থাকার কারণে দেশের অবস্থা ভালো নেই। গত ২২ ফেব্রুয়ারি রাতে চন্দনাইশ যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেছেন তিনি। উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে চন্দনাইশ সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি এম এয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, কেন্দ্রীয় সদস্য ও জননিরাপত্তা পিপি এডভোকেট শাহাদৎ হোসেন। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও মখলেছুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন, উপজেলা এলডিপি’র সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, এলডিপি নেতা যথাক্রমে- আইনুল কবির, লিয়াকত আলী, এডভোকেট ইকবালুর রহমান, আবদুর রহিম বাদশা, যুবদল নেতা একরাম হোসেন, আবদুল কুদ্দুছ, মহিউদ্দীন, উজ্জল বিশ্বাস, মোজাম্মেল হক তালুকদার, সাইফুল করিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট