1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

চন্দনাইশে হাজী আবদুল গফুর-আনজুমান আরা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব অসহায় দুস্থ শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ কাঞ্চননগর ৯নং ওয়ার্ডের হাজী আবদুল গফুর-আনজুমান আরা বেগম ফাউন্ডেশন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ কাঞ্চননগর ৯নং ওয়ার্ডের হাজী আবদুল গফুর-আনজুমান আরা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান চট্টগ্রাম জজকোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ শহিদুল ইসলাম তালুকদার প্রায় ২শতাধিক অসহায় মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আবিদুর রহমান বাবুল, কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হোসেন জাহাঙ্গীর, মাওলানা মো. আলী, ফখরুল ইসলাম, এলডিপি’র ওয়ার্ড সভাপতি মাওলানা সেহাব উদ্দিন প্রমুখ।

অ্যাডভোকেট মুহাম্মদ শহিদুল ইসলাম তালুকদার বলেন, “এই তীব্র শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। মানব সেবায় মহান ব্রত নিয়ে সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমার এই শীত বস্ত্র বিতরণ চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট