1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত

চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ঐতিহ্যবাহী হাফেজ নগর দরবারের গাউছে জামান হাফেজ ক্বারী মাওলানা সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩ তম বার্ষিক ওরশ বিভিন্ন মঞ্জিলের পৃথক পৃথক ব্যবস্থপনায় অনুষ্ঠিত হয়।
১ ফেব্রুয়ারি (রবিবার) সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফে এ উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচীর মধ্যে রওজায় গিলাফ ছড়ানো, মিলাদ মাহফিল ও জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় । সকাল থেকে বিভিন্ন মঞ্জিলে খতমে কোরআন, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, কাওয়ালি পরিবেশনসহ ভক্তদের মাঝে তবারুক বিতরণ করা হয়। সব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন গাউছিয়া মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুল আল্লামা মুফতি সৈয়দ আশেকুর রহমান মাইজভান্ডারী হাফেজ নগরী মাদ্দাজিল্লুহুল আলী। গাউছিয়া আছাদ মঞ্জিলের সৈয়দ মাহবুবুল আলম (ক.) বাগ-এ-রুহানিয়্যাতে গাউছুল আজম- এ শাহজাদা সৈয়দ তৌহিদুল আনোয়ার, গাউছিয়া রহমান মঞ্জিলের সৈয়দ শরিফুল আনোয়ার( ক.) গাউছিয়ার রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত সৈয়দ মিনহাজুর রহমান, গাউছিয়া শহীদ মঞ্জিলের শাহজাদা সৈয়দ শহীদুল আনোয়ার, বাব-এ-ফরিদে শাহজাদা সৈয়দ ফরিদুল আনোয়ার, বাব-এ-জুনাইদে শাহজাদা সৈয়দ জুনাইদুল আনোয়ার, বাব-এ-শফি এ শাহজাদা সৈয়দ ডা. আনোয়ার। উপলক্ষ্যে পৃথকভাবে এ কর্মসূচি পালন করে। বিভিন্ন মঞ্জিলের মাহফিলে উপস্থিত ছিলেন লিবারের ডেমোক্রেটি পার্টি এলডিপি’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড. কর্ণেল (অবসরপ্রাপ্ত) অলি আহমেদ বীর বিক্রম, বিএনপি’র ধানের শীষ পদপ্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ, মোমবাতি পদপ্রার্থী মাওলানা সােলাইমান ফারুকী, স্বতন্ত্র পদপ্রার্থী এডভোকেট মিজানুল হক চৌধুরী, স্বতন্ত্র পদপ্রার্থী শফিকুল ইসলাম রাহী, বিএনপির নেতা মাহামুদুর রহমান মাহাদু, আ. ক. ম মোজাম্মেল হক, এলডিপির নেতা মোতাহের মিয়া, আলহাজ্ব আইনুল কবির, মীর মহিউদ্দিন, জাতীয়তাবাদী মহিলা দল নেতা জান্নাতুল নাঈম চৌধুরী (রিকু), আশেকানে হাফেজ নগরী মাইজভান্ডারী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ নিয়াজুর রহমান, সিনিয়র সাংবাদিক চন্দনাইশ প্রেসক্লাব আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমূখ। এ সময় সহ-সভাপতি প্রফেসর ফরিদ উদ্দিন, সদস্য ফোরক আহমদ, নজির আহমদ,গুনু, চন্দনাইশ থানা পুলিশসহ সার্বিক দিক দেখা শুনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট