1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-

চন্দনাইশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাপক কর্মসূচী নিয়ে বিজয় দিবস পালন করা হয়। ১৬ ডিসেম্বর সরকারী ঘোষণা মোতাবেক ভোরে চন্দনাইশ পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলা প্রশাসন, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।
১৬ ডিসেম্বর কাসেম-মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে জাতীয় দিবসের কর্মসূচী শুরু হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচ-কাওয়াজ, ডিসপ্লে, শাররিক খসরত, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাজিব হোসেনের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা প্রকৌশলী তম্নয় নাথ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াস খাঁন, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক, মৎস্য কর্মকর্তা তানভীর আহসান প্রমুখ।

চন্দনাইশ প্রেস ক্লাব: মহান বিজয় দিবস উপলক্ষে চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের আহবায়ক মাও. মোজাহেরুর কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব সৈকত দাশ ইমন। আলোচনায় অংশ নেন, সাংবাদিক যথাক্রমে আজিমুশ শানুল হক দস্তগীর, মো.শহীদুল ইসলাম, আরফাত হোসেন, নয়ন দাশ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট