1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী বোয়ালখালীতে ৫৫ লিটার চোলাই মদসহ বিক্রেতা সেনার হাতে আটক

চন্দনাইশে জামায়াতে ইসলামী’র বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী

চন্দনাইশ প্রতিনিধি:
“তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে,যে মানুষকে আল্লাহর দিকে ডাকে,নেক আমল করে,আর বলে নিশ্চয়ই আমি মুসলমানের অন্তর্ভুক্ত”এই পবিত্র বাণীকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ পৌরসভার উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ পৌরসভা জামায়াত ইসলামীর আমির মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে পবিত্র দরসে কুরআন পেশ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম,পৌরসভার সেক্রেটারী মাওলানা নাজিম উদ্দিনএবং অফিস ও প্রচার বিভাগের দায়িত্বশীল ইঞ্জিনিয়ার নুরুল কাদের এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াত ইসলামীর আমির এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আইয়ুব আলী,সেক্রেটারী মাওলানা কুতুব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণের সেক্রেটারী মাওলানা আরিফুর রশিদ,উপজেলা জামায়াত নেতা আব্দুল খালেক নিজামী, চন্দনাইশ সদর ছাত্র শিবির সভাপতি মো. হাবিবুল্লাহ ফয়সাল,প্রফেসর আজম খান, জামায়াত নেতা শফিউল আজম,আব্দুল মান্নান,হারুনুর রশিদ,মো.জমির আদনান, মোজাফফর আহমদ,আব্দুর রহিম, ব্যাংকার ইব্রাহিম খলিল ,কমর উদ্দিন সিকদার, কামরুল ইসলাম। উক্ত সম্মেলনে ইসলামী সংগীত পরিচালনা করেন যথাক্রমে,মো.শামীম মো.রাকিব মো.মুশফিকুর রহমান প্রমূখ।
প্রধান বক্তা বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক সংগঠন এবং একটি আদর্শবাদী ইসলামীক দল। এদেশের মানুষের অধিকার,ইনসাফ এবং মানবিক সেবার মধ্য দিয়ে একটি যোগ্যতা সম্পন্ন কর্মী বাহিনী তৈরির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী সর্বদা প্রস্তুত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট