1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশাল র‍্যালী

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া আংশিক আসনে ধানের শীষের প্রার্থী দেয়ার দাবিতে কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে সমাবেশ ও র‍্যালি করেছে চন্দনাইশ উপজেলা বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে গতকাল শনিবার বিকেলে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী।

এতে চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা মিছিল সহকারে যোগদান করেন। এর আগে একটি র‍্যালি চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের বরগুনি ব্রিজ থেকে শুরু হয়ে খাঁনহাট গিয়ে শেষ হয়। চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাহাদু’র সভাপতিত্বে ও নুরুল হুদা বাবরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক, মাসুদুর রহমান, শামসুদ্দিন মেম্বার, নওশা মিয়া, সাইফুল ইসলাম হিরু, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, দিদারুল আলম, রশিদ আহমদ হিরু, রেজাউল করিম চৌধুরী, আবু তালেব, মো. আলমগীর, আবু ছাদেক শিবলু, সিরাজুল মোস্তফা, জয়নাল আবেদীন, আবদুল কুদ্দুস, মো. আবু জাফর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট