1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

চন্দনাইশে গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী

চন্দনাইশ প্রতিনিধি:-

চন্দনাইশ গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে কলেজ গেইট চত্বরে অনুষ্ঠিত হয়।
গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে প্রবীণ ব্যবসায়ী অলি আহমদ সওদাগরের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতি’র নবনির্বাচিত কমিটির সভাপতি মোজাম্মেল হক তালুকদার। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ পাঠ করান গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুল মতিন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সরওয়ার আহসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার (এসআই) রাকিব হাসান। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাওলানা মো.কাজী কুতুব উদ্দিন, সাংবাদিক মো. কমরুদ্দিন, সমিতির পক্ষে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট