1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

চন্দনাইশে আল হাবীব ইসলামী সংস্থার ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৬২৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আল হাবীব ইসলামী সংস্থা প্রতিবছরের ন‍্যায় এ বছরও ১৫০ টি গরীব অসহায় ও দুঃস্থ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
৭ এপ্রিল জুমার নামাজের পর চৌধুরী পাড়া স্থানীয় খলিফা পুকুর পাড় জামে মসজিদ প্রাঙ্গনে এসব সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী জাহিদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জিন্নাত আলী চৌধুরী,হামিদুর রহমান চৌধুরী,মন্জুর মোরশেদ চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, বোরহানউদ্দিন চৌধুরী,এম এ রহিম চৌধুরী,খোরশেদ চৌধুরী,মিজানুর রহমান রুবেল,রফিকুল ইসলাম, জাহেদুল ইসলাম,এমরানুল হক, আব্দুল্লাহ আল নোমান,শাহরিয়ার বাবু, খোরশেদ আলম,ফয়সাল চৌধুরী, জোবায়ের চৌধুরী প্রমুখ। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, অত্র মসজিদের পেশ ঈমাম মাও. মাহবুবুর রহমান কুতুবী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট