1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

গাউছিয়া সমিতি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের বার্ষিক কাউন্সিল’২৫ সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

গাউছিয়া সমিতি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের বার্ষিক কাউন্সিল (২০২৫-২৬ সেশন) গতকাল বাদে আসর চট্টগ্রাম বিবিরহাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে তশরিফ এনেছেন গাউছিয়া সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান, ফটিকছড়ি তেলপারই সৈয়্যদ বাড়ী দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন মুর্শিদে বরহক্ব, পীরে ত্বরিকত, রাহনুমায়ে শরীয়ত হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ মছিহুদ্দৌলা (মু.জি.আ.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাউছিয়া যুব সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান, তেলপারই সৈয়্যদ বাড়ী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা সৈয়্যদ মুহাম্মদ তাউসিফ-উল হুদা (রাকিব) (মু.জি.আ.)। উক্ত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাস্টার ফারুক কে সভাপতি, নুরুল আবসার, ফজলুল কাদের ও সেলিম উদ্দীন কে সহ-সভাপতি, জহিরুল ইসলাম (বাবর) কে সাধারণ সম্পাদক, আবুল মনসুর সিকদার ও আবুল বশর কে সহ-সাধারণ সম্পাদক, কামাল হোসেন কে অর্থ সম্পাদক, সেলিম নূর কে সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ হোসেন কে সহ-সাংগঠনিক সম্পাদক, শাহজালাল কে দপ্তর সম্পাদক, মাওলানা শাকিল রেজা কাদেরী কে প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কামাল হোসেন, রাশেদ, নাজিম, জুম্মান রাহিম, মাওলানা ইয়াসিন, গিয়াস উদ্দীন, মুস্তাফিজ মুন্না, মামুন সহ অন্যান্য আরও ৫১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। ধর্মীয়, ত্বরিকত, মাজহাব-মিল্লাত, দেশ ও রাষ্ট্রীয়ভাবে সকল আর্থসামাজিক ও মানবতার পক্ষে কাজ করবে বলে উক্ত প্যানেল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট