1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

গণসংযোগ রূপ নিয়েছে গণ-সমাবেশে শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম-১৪ আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী’র নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  লিফলেট বিতরণ ও গনসংযোগ কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার ১৫ নভেম্বর বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভার রাশিয়ার ফিল্ডে গণজমায়েত হয় নেতাকর্মীদের। গণসংযোগ রূপ নেয় গণ-সমাবেশে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ সমর্থকরা গণসংযোগে অংশগ্রহণ করেন। এ সময় দোহাজারী রাশিয়ার ফিল্ড থেকে শুরু করে দোহাজারী বাজার হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানের বিভিন্ন দোকানদার, ব্যবসায়ী, পথচারী, গাড়ি চালক, শ্রমিক ও সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী। এছাড়াও আগামী নির্বাচনে দেশের উন্নয়নে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সাধারণ জনগনকে উদ্ভুদ্ধ করেন তিনি।

এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমার রাজনীতিতে কোনো পদ-পদবীর আকাঙ্ক্ষা নেই; এটি একটি সামাজিক দায়বদ্ধতা। মানুষের অধিকার রক্ষা মানুষের সুখ দুঃখে পাশে থাকতে পারাটাই আমার রাজনীতির লক্ষ্য।” তিনি আরও বলেন, “আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানেও রাজনীতিতে সক্রিয়, ভবিষ্যতেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমি দৃঢ়ভাবে থাকব।” এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম মজবুত ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ধানেরশীষ প্রতীকে দল যাকে মনোনয়ন দিবে তার সাথে সকল নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।
এ সময সংযোগ কালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল, নাছির উদীন, শহীদ মেম্বার, নাছির উদ্দীন, লায়ন সেলিম, শামসুল ইসলাম বাবলু মেম্বার, ওসমান চৌধুরী, ওসমান আলী, জয়নাব আলী, মোহাম্মদ মমতাজ, নিপুন বড়ুয়া, সিরাজুল ইসলাম, যুবদল নেতা,, রবিউল হোসেন ছোটন, ফারুক মিয়া, মীর হোসেন সেচ্ছাসেবক দল নেতা ফজল কবির রুবেল, মোনায়েম খান, আজগর, ওবাইদুল আরাফাত, জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন, রাশেদ, মনির, আনোয়ার, নিজাম উদ্দিন সরওয়ার, এবিএম রহিম, আজিজুর রহমান, মোহাম্মদ শাহাজাহান, ছাত্রদল নেতা, মোহাম্মদ আজিজুল হাসান, আরমান হোসেন আবির, আতিক, আসিফ, অভি, রকিবুল হাসান, মহিউদ্দীন চিশতি, সোহান চৌধুরী, এমডি মাঈনুদ্দীন জিহাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট