1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

ক্ষুদ্র নৃগোষ্ঠী সকল সম্প্রদায়ের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সংরক্ষনে কাজ করতে হবে —–অংসুইপ্রু চৌধুরী

  • প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৪৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ ক্ষুদ্র নৃগোষ্ঠী সকল সম্প্রদায়ের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সংরক্ষনে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের ১১ ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্টি রয়েছে তাদের অনেকেই ভাষা সাহিত্য সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। এই ভাষা, সাহিত্য ও সংস্কৃতিক গুলো সংরক্ষণ করা না গেলে তাদের আর খুঁজে পাওয়া যাবে না। তাই রাঙ্গামাটি জেলা পরিষদ ভাষা, সাহিত্য ও সংস্কৃতিক সংরক্ষণে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার (২৭ মে) সকালে জেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এর আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ভাষা সাহিত্য ও সংস্কৃতি শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক রনেল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলা পরিষদের সদস্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের আহবায়ক রেমলিয়ানা পাংখোয়া, জেলা পরিষদের সদস্য দীপ্তি ময় তালুকদারসহ তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের কবি সাহিত্যকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় তঞ্চঙ্গ্যা কমিউনিটির ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট