1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত

ক্যাটরিনা আমার চেয়ে অনেক বেশি পরিণত: ভিকি

  • প্রকাশিত: শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৫৯২ বার পড়া হয়েছে

২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তবে বিয়ের আগে থেকেই আড়ালে-আবডালে দুই বছর প্রেম করেছেন এই বলিউড যুগল। নিজেদের সম্পর্ককে ক্যামেরার ঝলকানি থেকে দূরেই রেখেছিলেন এই পাওয়ার কাপল। বিয়ের আগে কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউ-ই। স্বামী হিসাবে ভিকির প্রশংসা করছেন ক্যাটরিনা। কিন্তু স্ত্রী হিসাবে ক্যাটরিনাকে কত নম্বর দেবেন ভিকি? ভিকি বলেন, ‘বিয়ের পর জীবন সত্যিই বদলে যায়। বিয়ের আগে জীবনের সঙ্গে পরের জীবনের কোনো মিল থাকে না। বিয়ের পর ‘আমি’টা ‘আমরা’ হয়ে যায়। প্রতিটা সিদ্ধান্ত যৌথভাবে নেওয়া জরুরি। আমি সবচেয়ে বেশি পরিণত হয়েছি বিগত আড়াই বছরে। আমার ক্ষেত্রে এই বদলটা অত্যন্ত নেতিবাচক।’

কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। ভিকির সংসার কি ক্যাটরিনার গুণেই সমৃদ্ধ? ভিকির জবাব, ‘ক্যাটরিনা আমার চেয়ে অনেক বেশি পরিণত। দুজনের মধ্যে মতপার্থক্য রয়েছে। সেটা থাকবেই। কিন্তু খাবার অর্ডার করা কিংবা বেড়াতে যাওয়ার জায়গা ঠিক করার ক্ষেত্রে আমরা সব সময় আলোচনা করেই করি।’ শুটিং নেই। ব্যস্ততা কম। দুজনেই বাড়িতে থাকছেন। এমন দিনে একে-অপরের সঙ্গে সময় কাটানো সবচেয়ে পছন্দের ভিকির। ভিকি বলেন, ‘ক্যাটরিনা স্ত্রী হিসাবে সেরা। ওর সঙ্গে থাকলে কোনো চিন্তা থাকে না। মনে হয় যেন ভেসে যাচ্ছি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট