1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী

আল – আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি কর্তৃক আর্থিক স্বাক্ষরতা দিবস ২০২৪ উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৬৫৭ বার পড়া হয়েছে

আল – আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি বোয়ালখালী উপজেলা উপশাখা কর্তৃক আয়োজিত আর্থিক স্বাক্ষরতা দিবস ২০২৪ পালন উপলক্ষে গ্রাহক মতবিনিময় সভা শাখা প্রধান সৈয়দ মিয়া হাসান এর সভাপতিত্বে ও রেজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুমদন্ডি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শরৎ বড়ুয়া কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক , বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিক সওদাগর, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুস শুকুর , মোঃ ইদ্রিস খান , পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি, বনি হাসান চক্ষু হাসপাতালের পরিচালক এম এ তালেব , মোঃ ইকবাল হোসেন রকি, হাজী মোহাম্মদ আবু রাসেল ,তারাজুল ইসলাম , এ বি সিদ্দিকী রাজু , মোহাম্মদ নাজিম উদ্দিন, রবিউল হোসেন, মোহাম্মদ আলী আজম, মোঃ আলমগীর, নারী উদ্যোক্তা জোবাইদা নাহার , তসলিমা নূর, আয়েশা সিদ্দিকা, মোঃ আনোয়ার হোসেন , আরিফুল ইসলাম চৌধুরী , মোঃ বোরহান উদ্দিন , মোঃ কফিল উদ্দিন চৌধুরী প্রমুখ। শাখা প্রধান সৈয়দ মিয়া হাসান বলেন, আল আরাফাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ সারকারের টেকসই উন্নয়ন কর্মসূচীর আলোকে সারাদেশের সকল শ্রেণির জনগোষ্ঠীকে আর্থিক খাতের আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে। এর মাধ্যেমে কৃষক ও নিম্ন আয়ের জনগোষ্ঠী, ছাত্র, এসএমই খাতের জনগোষ্ঠী, নারী উদ্যেক্তা এবং যুবসমাজ, শিক্ষক ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠী আর্থিক খাতে অর্ন্তভূক্ত হতে পারবে যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধান অতিথি এস এম খসর পারভেজ বলেন, সারাদেশের সকল শ্রেণীর মানুষকে আর্থিক খাতে সম্পৃক্ত করার জন্য আল্ আরাফাহ ইসলামী ব্যাংকের কার্যক্রম সত্যি প্রশংসনীয় ।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক সাক্ষরতা নির্দেশিকা অনুসারে, প্রতি বছর মার্চ মাসের প্রথম সোমবার আর্থিক সাক্ষরতা দিবস পালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট