1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

আলহাজ্ব আব্দুল ওয়াহিদ সাহেবের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৭৬২ বার পড়া হয়েছে

মোঃ ইদু খান স্টাফ রিপোর্টারঃ

আজ শনিবার ১২ ই আগষ্ট সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের বিশিষ্ট দানশীল ব্যক্তি আলহাজ্ব আব্দুল ওয়াহিদ সাহেবের নিজ বাড়িতে তৃতীয় মৃত্যু বার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত।

মিলাদের প্রথমেই কুরআন তেলওয়াত করেন মরহুম আলহাজ্ব আব্দুল ওয়াহিদ সাহেবের ছোট ছেলে দৈনিক জনতার কন্ঠ উপদেষ্টা ও মিলগঞ্জ বাজারের সাবেক দুইবারের সাধারণ সম্পাদক, শামছুল ইসলাম আবাব মিয়ার ছেলে, বর্তমান মাদ্রাসার শিক্ষর্থী, তুহিন ইসলাম। পরে কুরআন তেলওয়াত করেন, মরহুম আলহাজ্ব আব্দুল ওয়াহিদ সাহেবের দ্বিতীয় ছেলে মিলনগঞ্জ বাজারের বণিক সমিতি সভাপতি ও বিশিষ্ট সালিশ ব্যক্তি ফখরুল ইসলাম আলা মিয়ার ছেলে হাফিজ নাইমুল কবির কামিল।

আলহাজ্ব আব্দুল ওয়াহিদ সাহেব তিনি দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সাথে আর্তমানবতার সেবায় নিয়োজিত থেকে গরীর ও অসহায় মানুষের সেবা করে গেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, চার ছেলে আত্মীয় স্বজন সহ অনেক গুনগ্রাহী রেখে যান। তার আত্মার শান্তির জন্য মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, মসজিদের ইমাম ও মহল্লার সম্মানিত ব্যক্তিগণ।

মরহুম আলহাজ্ব আব্দুল ওয়াহিদ সাহেবের বড় ছেলে ইউকে প্রবাসী শাহ্ দুলা হোসেন বলেন,আমি প্রবাসে থাকায় আমার আব্বার মৃত্যু বার্ষিকী মিলাদ মাহফি ও দোয়ায় অংশ গ্রহণ করতে পারিনি, আমার আব্বা সহ সকল কবরবাসীর জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া চাই।

মরহুম আলহাজ্ব আব্দুল ওয়াহিদ সাহেবের দ্বিতীয় ছেলে, মিলনগঞ্জ বাজারের বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট শালিশ ব্যক্তি ফখরুল ইসলাম আলা মিয়া বলেন, আমার বাবা আলহাজ্ব আব্দুল ওয়াহিদ সাহেবের আজ মৃত্যু বার্ষিকী, আমি আমার বাবাসহ সকল কবরবাসীর জন্য দোয়া চাই সকলের কাছে।

মরহুম আলহাজ্ব আব্দুল ওয়াহিদ সাহেবের তৃতীয় ছেলে, স্কুল শিক্ষক আমিরুল ইসলাম বলেন,আমার বাবার তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঈসাল সওয়াবের উদ্দেশ্যে নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়েছে,আমার বাবা সহ সকল কবরবাসীকে জান্নাত বাসি করেন। সকলের কাছে দোয়া চাই।

মরহুম আলহাজ্ব আব্দুল ওয়াহিদ সাহেবের ছোট ছেলে দৈনিক জনতার কন্ঠ উপদেষ্টা ও মিলনগঞ্জ বাজারের বণিক সমিতির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট দানশীল ব্যক্তি শামছুল ইসলাম আবাব মিয়া বলেন, যাদের বাবা পৃথিবীতে বেচে নেই তারাই একমাত্র বুঝতে পারছে মাথার উপর ছাতা বাবা কি জিনিস। মানুষ বলতেই মরনশীল সবারই মরতে হবে, আজ আমার বাবার তৃতীয় মৃত্যু বার্ষিকী। আমার বাবাসহ সকল কবরবাসীর জন্য দোয়া চাই সকলের কাছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট