1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

আন্দোলনকারীদের মূল্যায়ন না হলে তা বড় লজ্জা- মোস্তাক আহমেদ খান

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

গণভোটের নামে একটি দল ভোট না হওয়ার জন্য নানাভাবে পাঁয়তারা চালাচ্ছে। শুধু তাই নয়, তারা এখন গুপ্ত হত্যার পথেও নেমেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার পূর্ব গোমদণ্ডীস্থ নিজ বাসভবনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মোস্তাক আহমেদ খান বলেন, “যারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ছিলেন, মিছিল-মিটিং করেছেন, দলের প্রার্থীকে বিজয়ী করতে গিয়ে মামলা-মোকদ্দমার আসামী হয়েছেন—তাদের যদি যথাযথ মূল্যায়ন না হয়, তবে এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারে না।”

আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ এম কামাল উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, পৌরসভা বিএনপির সিনিয়র সাবেক সদস্য সৈয়দ মোজাম্মেল হক, রফিক ইসলাম নুরুল কবির, চরদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শামসুল আলম, কাজী কামাল, জাহাঙ্গীর আলম খোকন, জাহাঙ্গীর মাস্টার, দুলু মেম্বার, আবুল মুনসুর, কালু হাজী মুছা, হাসি মিয়া, এরশাদ, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম রাসেল, সাবেক সহ-সাংগঠনিক জাহাঙ্গীর আলম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন জুয়েল, সোলেমান, খোরশেদ আলম, আজগর, খালেক, শাহাজাহান, রোকন, রাশেদ, সোহেল, পৌরসভা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক হারুন, সাবেক সদস্য সচিব সাইফুল রেজা, হাসান নাজিম, আরাফাত চৌধুরী, ছাত্রদল নেতা রাহাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে আহত এরশাদ উল্লাহর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট