1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

আদালতের নির্দেশ অমান্য করে জায়গা দখলের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

রবিউল হাসান, নোয়াখালী:

সোনাইমুড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মনোহর আলীর বিরুদ্ধে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ভুমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকায় মহড়া দেয়।

সোমবার গভীর রাতে উপজেলার বজরা ইউনিয়নের বারাহিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পরে ভুক্তভোগী সাংবাদিক মোশাররেফ হোসেন সুমন বাদী হয়ে রাতেই সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২৪৬নং বারাহিনগর মৌজার সিএস ৮নং ও বিএস জরিপী ৩৮০নং খতিয়ানে রেকর্ডসূত্রে ১২২৯ দাগে ১ শতাংশ ভূমির মালিক মৃত শরাফত উল্যার পুত্র সাংবাদিক মোশাররেফ হোসেন সুমন। ভুক্তভোগী মোশাররেফ হোসেন তাহার নাবালক পুত্র-কন্যা আবরার ও হুমায়রা ফায়রুজের নামে বিগত ২৩ ফেব্রুয়ারি ২৫ মার্চে সোনাইমুড়ীর রেজিঃ অফিসে ১২৭১ নং হেবা ঘোষণার দলিলে হস্তান্তর করেন। উক্ত ভূমি নিয়ে আবরার শাহরিয়ার গং বেগমগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালত, নোয়াখালীতে দেওয়ানী ২১০/২৫ নং মামলা দায়ের করে। ওই মামলায় বিজ্ঞ আদালত বিগত ১৭ জুন ‘২৫ ইং তারিখে নালিশী ভূমির রকম পরিবর্তন, ভরাট ও কোনরূপ স্থাপনা নির্মাণ না করার জন্য প্রতিপক্ষ মনোহর আলী গংদের বিরুদ্ধে স্থিতাবস্থার আদেশ জারী করেন। সোমবার গভীর রাতে মনোহর আলী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভাড়াটে লোকজন নিয়ে নালিশী ভূমিতে বালু ভরাট করে।

ভুক্তভোগী সাংবাদিক মোশারফ হোসেন সুমন জানান, সোমবার রাতে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েও ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য বারবার ফোন করেও আইনি সহযোগিতা পাওয়া যায়নি। পরে বালু ভরাট করে তার সম্পত্তি দখল করে নেয় সন্ত্রাসীরা।

এ বিষয়ে জানতে চাইলে মনোহর আলী ক্ষিপ্ত হয়ে বালু ভরাটের কথা স্বীকার করে সাংবাদিকদের জানান, কতটুকু ভুল করেছি বা কতটুকু শুদ্ধ করেছি তা আদালত দেখবে।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট