1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

আগামী ভোটে যেকোন ষড়যন্ত্র মোকা মোকাবেলা করতে হবে- ব্যারিস্টার খোকন

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

রবিউল হাসান, নোয়াখালী:

আগামী ভোটে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। যেকোন ষড়যন্ত্রের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করে ২২ জন নেতাকর্মী নোয়াখালী- ১ আসনে নিহত হয়েছেন । আহত হয়েছেন অনেকেই।”

সোনাইমুড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠানে কথাগুলো বলেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫ টায় সোনাইমুড়ী রেলওয়ে চত্বরে আয়োজিত প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন

পৌরসভা বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিকের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ আলম ফরহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সদস্য সচিব রেজায়ে রাব্বি মাহবুব। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল গণি পাটোয়ারী মামুন, মাসুদের রহমান, ফখরুল আলম, লুৎফুর রহমান, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জালাল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট