1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

৮ আসনের নৌকার মাঝি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ

  • প্রকাশিত: শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৬৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা :-

চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) উপনির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ নৌকার প্রার্থী হচ্ছেন। মহানগর যুবলীগের সাবেক সভাপতি নোমানকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান কাদের। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও এই আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ মারা যান। এতে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনটি শূন্য ঘোষিত হয়।

পরে ২২ ফেব্রুয়ারি আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুসারে, নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৫ এপ্রিলের মধ্যে। আর প্রতীক বরাদ্দ হবে ৬ এপ্রিল।

আগামী ২৭ এপ্রিল এ আসনে ভোটগ্রহণ হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট