1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মসজিদ–মন্দিরের পর বোয়ালখালীতে এবার আওয়ামী লীগ নেতার ঘরে দুর্ধর্ষ চুরি দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি

৬০ হাজার কোটি ডলার ছাড়িয়ে ইউএইর তেল-বহির্ভূত বাণিজ্য

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪৩ বার পড়া হয়েছে

গত বছর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) তেল-বহির্ভূত খাতে আয় ২ দশমিক ২৩ ট্রিলিয়ন দিরহাম বা বা ৬০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। বৈশ্বিক অংশীদারিত্ব বৃদ্ধি ও হাইড্রোকার্বন নির্ভরতা কমিয়ে পর্যটন, অর্থ ও পরিষেবাখাতে মনোযোগে দেশটির তেল-বহির্ভূত আয় বেড়েছে। খবর দ্য ন্যাশনাল।

২০২২ সালে তেল-বহির্ভূত বৈদেশিক বাণিজ্য হয়েছে ৬০ হাজার ৭০০ কোটি ডলার। দেশটির তেল-বহির্ভূত বৈদেশিক বাণিজ্য অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে বলে জানান ইউএইর বৈদেশিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী ড. থানি আল জিয়ুদি। ইউএই কর্তৃপক্ষ জানায়, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরে তাদের তেল-বহির্ভূত বৈদেশিক বাণিজ্য প্রথমবারের মতো ২ ট্রিলিয়ন দিরহাম ছাড়াল। ২০২১ সালের তুলনায় দেশটির তেল-বহির্ভূত বাণিজ্য ১৭ শতাংশ বেড়েছে। এশিয়ার বৃহত্তম অর্থনীতি চীন ছিল ইউএইর শীর্ষ বাণিজ্য অংশীদার। তাদের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ২৬ হাজার ৪৫ কোটি দিরহাম। ইউএইর অন্যান্য শীর্ষ বাণিজ্য অংশীদার যথাক্রমে; ভারত (১৮ হাজার ৯০ কোটি দিরহাম), সৌদি আরব (১৩ হাজার ৫২০ কোটি দিরহাম) এবং যুক্তরাষ্ট্র (১১ হাজার কোটি দিরহাম)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট