1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

২৮ দিনে বিশ্বে করোনা সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ

  • প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৬৩৯ বার পড়া হয়েছে

সারাবিশ্বে গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৭০ হাজার মানুষ। এ হিসাবে গত ২৮ দিনে ৬৩ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ। শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে বলা হয়, গত চার সপ্তাহে ১৪ লাখ ৭০ হাজার ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই হাজার ৫৯ জন। বিশ্বের ১০৩টি দেশে করোনার সংক্রমণ ঘটছে। ভাইরাসটি এখনও বড় ধরনের হুমকি। কোভিড-১৯ সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকার বুস্টার ডোজ দেয়ার কথাও বলেছে। উল্লেখ্য, গত চার সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এই সময়ে শনাক্ত হয়েছেন ১২ লাখ ৮৬ হাজার ২৮ জন। এরপরেই রয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে শনাক্ত হয়েছেন ২২ হাজার ৮৩৬ জন।

গত চার সপ্তাহে যুক্তরাজ্যে শনাক্ত হয়েছেন ২১ হাজার ৮৬৬, ইতালিতে ১৯ হাজার ৭৭৭ এবং সিঙ্গাপুরে ১৮ হাজার ১২৫ জন। গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন দক্ষিণ কোরিয়ায়। এই সময়ে দেশটিতে ৩২৮ জন মারা যান।রাশিয়ায় মারা যান ১৬৬ ইতালি ১৬৫ অস্ট্রেলিয়ায় ১৪৮ এবং ফিলিপাইনে ১৩৬ জন। ২০২০ সালের জানুয়ারির শেষ দিক থেকে ২০২৩ সালের ৫ মে পর্যন্ত বিশ্বে স্বাস্থ্য সতর্কতা জারি রেখেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ কোভিড-১৯ কে মহামারি হিসেবে ঘোষণা করে সংস্থাটি। ছবি – সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট