1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর

১৫ বছরের শোষন ও পরিবারতন্ত্রের হাত থেকে রেহাই পেতে নোঙ্গর প্রতিকে ভোট চাইলেন শিল্পপতি এয়াকুব আলী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯৩ বার পড়া হয়েছে

পটিয়া প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৮৯ চট্টগ্রাম পটিয়া-১২ সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলী জনসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তির হাট এলাকায় অফিস উদ্ভোধন পরবর্তী শান্তির হাট এলাকায় জনসংযোগ করেন।

এসময় শিল্পপতি এম এয়াকুব আলী বলেন, বিগত ১৮ বছর ধরে পটিয়ার সর্বস্তরের মানুষের সাথে আমি স্বতঃস্ফূর্তভাবে মিশে আছি। আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে আমাকে পটিয়ার সর্বস্হরের মানুষ নোঙ্গর প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এবার যেখানে যাচ্ছি সবার হাসি ভরা মন এবং ইতিবাচক সাড়া লক্ষ্য করছি। পটিয়া তথা পশ্চিম পটিয়ার জনসাধারণের একটাই কথা গত ১৫ বছরের শাসন শোষণ পরিবারতন্ত্রের হাত থেকে রেহাই পেতে নোঙ্গর প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে দীর্ঘ দিনের দু:শাসন থেকে মুক্তি পেতে চাই। আশা করি এবার নোঙ্গর মার্কায় ভোট দিয়ে আমাকে পটিয়াবাসীর সেবা করার সুযোগ দিবেন।

এসময় উপস্থিত ছিলেন মনসুর আলম, আইয়ুব আলী, আবদুল কুদ্দুস চৌধুরী, মোহাম্মদ আলী, নাদেরুজ্জামান, খোরশেদ আলম, আবদুর রশিদ, মনসুর সওদাগর, হারুন, ডা. রাশেদ, আহমেদ নুর, কমান্ডার মুজিব সহ আরো অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট