1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১২ শিক্ষকের ৭ শিক্ষার্থী, পাস করেছে একজন

  • প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৪৭১ বার পড়া হয়েছে

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী আহমদিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষায় পাস করেছে একজন।গত রবিবার ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটি থেকে এবার ৭ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, সাধারণ বিভাগ থেকে ৭ জন দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। ফল প্রকাশের পর দেখা যায়, প্রতিষ্ঠানের ৬জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় ফেল করেছে আর পাশ করেছে একজন। এতে এ মাদ্রাসার পাসের হার ১৪ দশমিক ২৯ শতাংশ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জানা গেছে, এবারের দাখিল পরীক্ষায় উপজেলার ১৪টি মাদ্রাসার ৪৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৬৫ জন পাস করেছে। বাকিরা অকৃতকার্য হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১১জন। এ উপজেলার মাদ্রাসায় পাসের হার ৭৯ দশমিক ১৮শতাংশ।

মাদ্রাসাটির সিনিয়র শিক্ষক সাজ্জাদ হোসেন বলেন, প্রতিষ্ঠানের সবাই ফেল করায় তারা বিস্মিত হয়েছেন। কীভাবে এ বিপর্যয় হলো, তারা বুঝতে পারছেন না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম বলেন, আমরা প্রতিষ্ঠানটি পর্যবেক্ষণে রাখার পাশাপাশি ফলাফল কেন এত খারাপ হলো তা যাচাই-বাছাই করতেছি। ফলাফল প্রকাশের পরের দিন ঐ মাদ্রাসায় গিয়ে প্রধান সহ শিক্ষকদের সাথে কথা বলে বের করার চেষ্টা করছি কেন ফলাফল বিপর্যয় হল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট