1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

হ্যাট্রিক নৌকার মাঝি মনোনীত হওয়ায় মোস্তাফিজুর রহমান চৌধুরীকে যুবলীগ নেতা নিজাম উদ্দিনের অভিনন্দন

  • প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৫৬৮ বার পড়া হয়েছে

আফনান চৌধুরী :

নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে টানা তৃতীয় বারের মতো নৌকার মনোনয়ন পেয়ে আবারও নৌকার মাঝি সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপিকে অভিনন্দন জানিয়েছে তৃণমূল আওয়ামী পরিবারের পক্ষ থেকে উপজেলা যুবলীগ নেতা মোঃ নিজাম উদ্দীন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালীতে নৌকার মাঝি কে হবে এই নিয়ে চলছিল নানান জল্পনা-কল্পনা। বাঁশখালীতে এবার নৌকার মাঝি বদলের কথাও বেশ পরিলক্ষিত হয়েছিল, তফসিল ঘোষণার পরে পুরো বাঁশখালী জুড়ে বিভিন্ন পাড়া মহল্লা, দোকান পার্টেও শুনা গেছে নৌকার মাঝি বদলের কথা। তফসিল ঘোষণার পর সরকার দলীয় বেশ কয়েকজন নেতা নৌকার মাঝি হওয়ার স্বপ্ন নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও পরিশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও নৌকার মাঝি হওয়ার খবর ছড়িয়ে পড়ায় তৃণমূল আওয়ামী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ফিরে আসে প্রানের স্বস্তি। এতে পুরো বাঁশখালী জুড়ে চলছে নেতা কর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ।

উপজেলা যুবলীগ নেতা মোঃ নিজাম উদ্দিন বলেন,বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি সকল ভেদাভেদ ভূলে সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে বাঁশখালীর মাটি ও গণমানুষের প্রিয় নেতা বারবার নির্বাচিত সাংসদ আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরীকে পুনরায় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়ে অবহেলিত বাঁশখালীর অবকাঠামো উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রিয় বাঁশখালীবাসীদেরকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট