1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

হাটহাজারী হামলার প্রতিবাদে বোয়ালখালীতে ইসলামী ফ্রন্টের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে জুলুছের গাড়িতে হামলার প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টায় পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয় বিক্ষোভ মিছিলটি।

এ মিছিলে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সচিব অধ্যক্ষ মাওলানা ইসমাইল নোমানী, মুহাম্মদ আজম, ওসমান গনি, সেকান্দার কাদেরি, যুবনেতা মাওলানা ফোরকান কাদেরি, জাহাঙ্গীর আলম,  মামুন উদ্দিন মেম্বার, ছাত্রনেতা আরিফুল ইসলাম ও আবদুর রশিদসহ ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আহলে সুন্নাতের শান্তিপূর্ণ জশনে জুলুছের গাড়িতে হামলা একটি ঘৃণ্য ও ন্যক্কারজনক ঘটনা। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

তারা আরও বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সবসময় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। অথচ বারবার এ ধরনের পরিকল্পিত হামলা চালিয়ে শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা চলছে। যদি ন্যায্য বিচার না হয়, তবে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

প্রতিবাদ সমাবেশ চলাকালে উপজেলার কানুনগোপাড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে বোয়ালখালী থানা পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

প্রসঙ্গত, চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলামের (হাটহাজারী মাদ্রাসা) ‎সামনে এক যুবক অবমাননাকর অঙ্গভঙ্গির ছবি ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে জশনে জুলুছের গাড়িতে হামলা করে মাদ্রাসার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট