1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৭৯ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

সরকারি-বেসরকারি ফলাফল বিবেচনায় সন্দ্বীপ উপজেলায় একাধিকবার প্রথম হওয়া শিক্ষা প্রতিষ্ঠান হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ ২২ ফেব্রয়ারী বৃহস্পতিবার বিকেল ৪ টা ১৫ মিনিটে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

বিদ্যালয়ের অতিথি শিক্ষক মোঃ আবদুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা বেগম, মুছাপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম বিএ ও সাংবাদিক ইলিয়াছ সুমন।

উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য আবুল মুনসুর, আকতার হোসেন ও তাছলিমা বেগম, হাজী আজমত উল্যাহ হাওলাদার জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, সি প্লাস টিভির সন্দ্বীপ প্রতিনিধি ফয়সাল আসির, অভিভাবক শাহাদাত হোসেন, আজম খান, সামছুল আলম রিপন এবং বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী।

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান’র সৌজন্যে মহান ভাষা আন্দোলনের উপর প্রকাশিত সন্দ্বীপভিত্তিক প্রথম বই ‘ভাষা আন্দোলন সন্দ্বীপ’ বাছাইকৃত শিক্ষার্থীদের প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট