1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

প্রবাসী জিয়া উদ্দিন এর স্ত্রী স্বামী কে ভিড়িও কলে রেখে আত্মহত্যা

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬৫২ বার পড়া হয়েছে

স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন খুশি আকতার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে চট্টগ্রামের পটিয়ায় কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের জিয়া উদ্দিন  দীর্ঘদিন ওমানে রয়েছে। প্রায় সময় স্ত্রী খুশি আকতারের সঙ্গে প্রবাসী স্বামী সাইফু ভিডিও কলে কথা বলতেন। পারিবারিক কলহের জেরে ফ্যানের সঙ্গে ঝুলে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেন।ভিডিও কলে স্বামী নিজে এ দৃশ্য দেখতে পেয়ে ছোট ভাইয়ের বউকে মোবাইলে ফোনে জানানোর পর তিনি দৌড়ে এসে আত্মহত্যার দৃশ্যপট দেখতে পান। স্থানীয় গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর জানান, ভিডিও কলে স্বামীর সঙ্গে ফোনে কথা বলে স্ত্রী আত্মহত্যা করেছে। প্রবাসী জিয়াউদ্দিনের দ্বিতীয় স্ত্রী খুশি।ধারণা করা হচ্ছে, প্রথম ঘরের স্ত্রীর সন্তানরা ঘরে আসার কারণে তাদের মধ্যে ঝগড়া হতো। এ কারণে আত্মহত্যা করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট