1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

—-;স্বাধীনতা – লেখক মোঃ জাহাঙ্গীর আলম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৫৮৫ বার পড়া হয়েছে

স্বাধীনতা তুমি সোনার বাংলা

ত্রিশ লক্ষ প্রাণ
স্বাধীনতা তুমি রাখাল মাঝির
মিষ্টি সুরের গান
স্বাধীনতা তুমি শত কুমারীর
স্বপ্ন ভাঙ্গা বুক
স্বাধীনতা তুমি চোখের জলে
দুঃখী মায়ের মুখ
স্বাধীনতা তুমি রক্তে কেনা
মৃত শহীদের গন্ধ ——
স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর
শত কবিতার ছন্দ ——-
স্বাধীনতা তুমি শহীদ জিয়ার
উন্নত এক শির———
স্বাধীনতা তুমি স্বপ্নে ঘেরা
পল্লী-বন্ধুর নীড়,,,,——-
স্বাধীনতা তুমি রক্ত ভূমি
তিলেতিলে গড়া সিন্ধু —-
স্বাধীনতা তুমি বীর শহীদের
লাল সবুজের বিন্দু——
—-সেই—
স্বাধীনতা আজ চোখের জলে
হয়েছে ভেঙে খন্ড ———
স্বাধীন দেশে মানুষে মানুষে
লেগে আছে ঐ দন্ড—-
স্বাধীনতা আজ চিৎকার করে
বীর শহীদের জন্য–
যাদের ত্যাগে পেলাম এদেশ
গড়ছি সে-দেশ ভিন্ন—
স্বাধীনতা আজ নিরব চোখে
দেখছে শুধু চেয়ে—
ধর্ষিতা বোন চলছে চুরি
স্বাধীন বাংলা পেয়ে ——–
স্বাধীনতা আজ স্বপ্ন যেন
হয়নি এদেশ পূর্ণ—
বীর বাঙালির পাপে তাপে
হয়েছে স্বদেশ ঘৃণ্য ——
স্বাধীনতা আজ বিনাশ পথে
রক্ষা তারে করি—-
লক্ষ নেতার সোনার বাংলা চলো এবার গড়ি—-

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট