1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

সোনামসজিদ দিয়ে ভারতে ইলিশ পাচারের সময় ভারতীয় ট্রাকসহ চালক আটক।

  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৪০৮ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ ভারতীয় একটি ট্রাকসহ চালককে আটক করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার সকাল ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বন্দর এলাকায় পাচারে সময়
ইলিশ মাছসহ পাচারকারী ট্রাক চালককে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলো, ভারতের মালদা জেলার ইংলিশবাজার থানার কাঞ্চনট্যার টিয়াকাঠি গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে অলক মন্ডল (২২)। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনামসজিদ ইমিগ্রশন দিয়ে ইলিশ মাছ পাচার হবে। এ সংবাদের ভিত্তিতে গত দুই দিন ধরে সোনামসজিদ বন্দরে বিজিবি টহল বাড়ানো হয়। এক পর্যায়ে আজ সকালে ভারতীয় একটি খালি ট্রাকে বক্সের মাধ্যমে প্রায় ১৮ কেজি ইলিশ মাছ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় ভারতীয় ট্রাক ড্রাইভার ও ট্রাক আটক করে বিজিবি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ইলিশ মাছ পাচারের ঘটনায় বিজিবির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভারতীয় ট্রাক চালক অলক মন্ডলকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট