1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

সোনামসজিদ তহাখানায় হযরত শাহ নেয়ামতুল্লাহ’র ঔরশ পালিত।

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৩৯ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক গৌড়ের ছোট সোনামসজিদ সংলগ্ন হযরত শাহ নেয়ামতুল্লাহ (র:) এর মাজারে ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) দিনব্যাপী পবিত্র ঔরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় ভাদ্র মাসের শেষ শুক্রবারে এবারও হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লি অংশগ্রহণ করেন এই ঔরশ শরীফে।

এ উপলক্ষে তহখানা মাজার এলাকায় কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় দোয়া মাহফিল ও তহখানা জামে মসজিদে বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে জুমা’র নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গলে বিশেষ মোনাজাত করা হয়। জুমা’র নামাজের পর দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের হযরত শাহ নেয়ামতুল্লাহ’র (র:) পরিধেয় বিভিন্ন পোষাক ও আসবাবপত্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
ওরশ উপলক্ষে বৃহস্পতিবার থেকেই ধর্মপ্রাণ মানুষেরা ঔরশে আসতে থাকে এবং এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাত কাটায়। ঔরশ শরীফ উপলক্ষ্যে সোনামসজিদ সংলগ্ন মহাসড়কের দু’ধারে বিভিন্ন পন্য সামগ্রীর মেলা বসে।

তহাখানায় জুম্মার নামাজ আদায় করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহম্মদ,
তহাখানা মাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ধর্মপ্রাণ হাজারো মুসল্লী।
অনুষ্ঠানটি নির্বিঘ্নে করতে মেলা প্রাঙ্গন ও ঔরশ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
উল্লেখ্য, শাহ্ নেয়ামতউল্লাহ (রহঃ) দীর্ঘ প্রায় ৩৩ বছর এই অঞ্চলে সুনামের সাথে ইসলাম প্রচার করেন। পরে তিনি সোনামসজিদ পিরোজপুরেই ১০৭৫ হিজরী (১৬৬৪ খ্রিষ্টাব্দে) মতান্তরে ১০৮০ হিজরীতে (১৬৬৯ খ্রিষ্টাব্দে) পরলোকগমন করেন। তাকে তহাখানায় সমাহিত করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সীমান্তঘেঁষা শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে তহাখানার ভেতরে শাহ নেয়ামতউল্লাহ (রহঃ) এর তিন গম্বুজ মসজিদের উত্তরে শাহ নেয়ামতউল্লাহের মাজার অবস্থিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট