1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ

সোনাইমুড়ীতে হিট স্ট্রোকে দুইজনের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৪১৭ বার পড়া হয়েছে

রবিউল হাসান, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে তীব্র দাবদাহে হিট স্ট্রোকে মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ (১০) ও মিজান (৩০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। শিশুটি রোববার দিবাগত রাত ১১ টার দিকে ও অটোচালক সোমবার সকাল ৯টার দিকে মৃত্যু হয়।

জানা যায়, সোমবার সকালে অটো রিকশাচালক প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হয়। অতিরিক্ত তাপদাহে সে অসুস্থ হয়ে বাড়িতে ফিরলে তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতাল থেকে বাড়ি তে আসার পর তার মৃত্যু হয়।
সে উপজেলার বজরা ইউনিয়নের রাজা রামপুর গ্রামের জয়ের ছেলে।

অপরদিকে, রোববার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার শীলমুদ গ্রামের মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ (১০) অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে। ছাত্রটি উপজেলা শীলমুদ গ্রামের সৌদি প্রবাসী মাসুদ আলম পুত্র।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইশরাত জাহান বলেন, অটো রিকশাচালক অসুস্থ হওয়ার পর হাসপাতালে সকালে আনা হয়। পরে বাড়িতে হিট স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন বলে শুনেছেন। তবে আরেকজন মাদ্রাসার ছাত্র মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট