1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর

সোনাইমুড়ীতে স্বাধীন শান্তি সংঘকে অনুদান প্রদান

  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৪৪৯ বার পড়া হয়েছে

রবিউল হাসান, সোনাইমুড়ী (নোয়াখালী) :

রবিবার (২৫ আগস্ট) শতাব্দী ক্রিড়া সংঘ ও সমাজ কল্যাণ সংঘ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করে স্বাধীন শান্তি সংঘকে।

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলাধীন রুহুল আমিন নগরে রয়েছে বেশ কয়েকটি সংগঠণ। তার মধ্যে শতাব্দী ক্রিড়া সংঘ ও সমাজ কল্যাণ সংঘ অন্যতম। এই সংঠণের একটি পতিনিধি দল স্বাধীন শান্তি সংঘকে অনুদান হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করে। এসময় স্বাধীন শান্তি সংঘের পক্ষে অনুদান গ্রহণ করেন, সাহাদাত হোসেন অপু। শতাব্দী ক্রিড়া সংঘ ও সমাজ কল্যাণ সংঘের প্রতিনিধিদের মধ্যে উপস্তিত ছিলেন, আকবর হোসেন, মো. ইউসুফ, বেল্লাল হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, শনিবার (২৪ আগস্ট) মানুষের দারে দারে গিয়ে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছে স্বাধীন শান্তি সংঘ। একদল যুবকের কঠোর পরিশ্রমে ডাল, আলু, পেয়াজ, তেল, চিনি, আটা, শুকনা মরিচ, মুড়িসহ শুকনো খাবার প্রদান করে। গ্রামের ১৬০ টি পরিবারের নিকট ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে সংগঠনটির সেচ্ছাসেবকরা।

এছাড়াও, গত বুধবার (২১ আগস্ট) থেকে বন্যাকবলিত মানুষ আশ্রয় নেয়া শুরু করেছে বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন একাডেমিতে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত আশ্রয় নিয়েছে মোট ১৬০ জন মানুষ। তাদেরও তিন বেলা খাবার, নাস্তাসহ বসবাস নিশ্চিত করছে স্বাধীন শান্তি সংঘ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট