1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

সোনাইমুড়ীতে বিনামূল্যে এম্বুলেন্স সেবা চালু করেছে ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন

  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

রবিউল হাসান, সোনাইমুড়ী, নোয়াখালী:

নোয়াখালীর সোনাইমুড়ীতে মানবতার সেবায় নিয়োজিত সামাজিক উন্নয়ন সংগঠন ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের বিনামূল্যে এম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলার দেওটি ইউনিয়নের মরহুম ডা. গোলাম মোস্তফার বাড়ীতে ২৬ মে (সোমবার) বিকেলে রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সুশীল সমাজের উপস্থিতিতে মতবিনিময় সভা ও এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।

ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মহসিন উদ্দিন আশিক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা, বিশেষ আলোচক প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জহীরুল ইসলাম, সোনাইমুড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ডা. সামছুল আরেফিন জাফর, বাংলাদেশ জামায়াত ইসলামী দেওটি ইউনিয়নের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ।

বক্তারা বলেন, ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের ১৬ টি দেশে কাজ করছে, এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। তারা সকলের সহযোগিতা পেলে মানুষের মাঝে স্বাস্থ্য, চিকিৎসা সহ সকল সেবা পৌঁছে দিতে পারবেন।

আলোচনা শেষে সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার মানুষের মাঝে দ্রুত চিকিৎসা সেবা পৌঁছে দিতে ফ্রী এ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করা হয়।

জানা যায়, ফাইভ:জিরো নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনের একটি প্রকল্প ‘স্বাস্থ্য ও চিকিৎসা’। এই প্রকল্পের মূল উদ্যোগ সোনাইমুড়ী ও চাটখিলে আন্তর্জাতিক মানের হাসপাতাল, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের আদলে অভিজ্ঞ চিকিৎসক ও আধুনিক প্রযুক্তির সমন্বয়, ঘরে বসেই চিকিৎসা পরামর্শে স্মার্ট মোবাইল অ্যাপ, বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, রোগ সনাক্তকরণ ও ঔষধ বিতরণ, গ্রামে গ্রামে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প, প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা পৌঁছানো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট