1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান

সোনাইমুড়ীতে ফুটপাত দখলে ব্যবসায়িদের জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

রবিউল হাসান, নোয়াখালী:

নোয়াখালীর সোনাইমুড়ীতে ফুটপাত দখল করে প্রতিবন্ধকতা তৈরি করায় ৪ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ৫০ এর অধিক ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার।

উপজেলার ইসলামগঞ্জ বাজারে ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী, জ্বালানি কাঠ ও অন্যান্য পণ্য রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এছাড়াও ৫০ এর বেশি ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

ইতিপূর্বেও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন আকতার বজরা ইসলামগঞ্জ বাজারের অভিযান করে ফুটপাতে প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করেন। এমন অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা জানায়, বজরা ইসলামগঞ্জ বাজারে রান্তার দুই পাশে ফুটপাত দখল করে গাড়ী ও পথচারী চলাচলে অসুবিধা করছে। এমন অভিযান চলমান থাকলে মানুষ উপকৃত হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন আকতার বলেন, এমন অভিযান চলমান থাকবে। আইন অমান্যকারীদের জরিমানা করা হবে। প্রয়োজনে জেলে পাঠানো হবে। যানযট নিরসনে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্কও করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট