1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

সোনাইমুড়ীতে পরকীয়া প্রেমিকসহ পুলিশের স্ত্রী আটক

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৪৪৬ বার পড়া হয়েছে

রবিউল হাসান, সোনাইমুড়ী (নোয়াখালী):

নোয়াখালীর সোনাইমুড়ীতে গভীর রাতে এক পুলিশ সদস্যের স্ত্রীকে পরকীয়া প্রেমিকসহ তালাবদ্ধ করে এলাকাবাসী। শনিবার (৩০ জুন) রাত ২টার সময় সোনাইমুড়ীর একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে দু’জনকে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত মহিলা হাতিয়া থানায় কর্মরত কনস্টেবল রাশেদুল ইসলামের স্ত্রী। অন্যদিকে আটককৃত যুবক সতেরো মাইল এলাকার শাহ আলমের ছেলে সাব্বির (২৩)।

এলাকাবাসী জানায়, পুলিশ সদস্যের স্ত্রী জনৈক মহিলা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে অসামাজিক কর্মকাণ্ড করে আসছে। কিছুদিন পূর্বে উপজেলার নাওতলা গ্রামের এক যুবকের সাথে পরকীয়ার সম্পর্কে জড়ায়। পরে ঘটনাটি সালিসের মাধ্যমে নিষ্পত্তি হয়। রবিবার গভীর রাতে জাকির মঞ্জিলের ২য় তলার একটি ফ্ল্যাটে এক সাথে দুজনকে আটক করে। খবর পেয়ে সোনাইমুড়ী থানার এসআই জাকির হোসেন তাদের দুজনকে ফ্ল্যাটের তালা খুলে থানায় নিয়ে যায়। মহিলাটি পুলিশ সদস্যদের স্ত্রী হওয়ায় ঘটনাটি নিয়ে থানা দেনদরবার চলছে।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, গতকাল গভীর রাতে জাকির মঞ্জিলের একটি ফ্ল্যাট থেকে তালাবদ্ধ অবস্থায় এক মহিলা ও যুবককে থানা নিয়ে আসা হয়েছে।

সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মহিলা ও যুবক থানায় রয়েছেন বলেও জানান তিনি।

প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ঘটনায় কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আটককৃত মহিলা ও যুবক থানায় রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট