1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী বোয়ালখালীতে ৫৫ লিটার চোলাই মদসহ বিক্রেতা সেনার হাতে আটক

সেনা অভিযানে বোয়ালখালীতে ধরা পড়লো ৪ সন্ত্রাসী, মিলল অস্ত্র ও গাঁজা

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪৫৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও বিদেশি মুদ্রাসহ চারজন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (৭ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী সেনাক্যাম্পের কমান্ডার মেজর রাসেল।

আটককৃতরা হলেন—চরণদ্বীপ ইউনিয়নের মৃত হাসু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫০), মৃত আফজাল আহম্মদের ছেলে মো. মনজুরুল আলম (৩৭), মৃত আনু মিয়ার ছেলে মো. মুমিন হোসেন (২৪) এবং মো. মুজাহিদের ছেলে মো. গ্যাস বাবুল (৫০)।

অভিযানের সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র (লোকাল গান), ৩ রাউন্ড গুলি, ৫৭টি দেশীয় অস্ত্র, ৯টি মোবাইল সেট, ৭৫০ গ্রাম গাঁজা, ২ লিটার চোলাই মদ, ৪,৭০০ দিরহাম বৈদেশিক মুদ্রা এবং নগদ ৫২,৬৭০ টাকা জব্দ করা হয়।

বোয়ালখালী সেনাক্যাম্প কমান্ডার মেজর রাসেল বলেন, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা ধরণের অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছিলো আটককৃতরা। গোওন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাদের আটক ও অস্ত্র-মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি।আরও বেশ কিছু তথ্য হাতে এসেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট