1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

সুবর্ণচর-রামগতি আঞ্চলিক মহাসড়কে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু।

  • প্রকাশিত: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১৭ বার পড়া হয়েছে

মোঃতাহসিনুল আলম সৌরভ

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সুবর্ণচর-রামগতি আঞ্চলিক মহাসড়কের ভুলুয়া খালের ওপর ৩০ বছর আগে স্থাপিত বেইলি সেতুর ওপর দিয়ে ভয়াবহ ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন। মেয়াদোত্তীর্ণ ৮০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের এই সেতুর পাটাতনে মরিচা ধরে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

রামগতি উপজেলার চর আফজল গ্রামের রিকশাচালক রাকিব বলেন, রিকশায় যাত্রী নিয়ে এই সেতু পারাপার সম্ভব নয়। রিকশার চাকা মরিচা ধরা স্টিলের পাটাতনের ফাঁকে আটকে যায়। রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাও এই সেতুর ওপর দিয়ে রিকশা চালানো অসম্ভব।
চররমিজ ইউনিয়নের বাসিন্দা শাহ্জাহান বলেন, নোয়াখালী ও লক্ষ্মীপুরের দক্ষিণাঞ্চলের লোকজনের যাতায়াতের পথ চররমিজ ইউনিয়নের এই বেইলি সেতুটির দীর্ঘ পাঁচ বছর ধরে এ অবস্থা। পাটাতনে মরিচা ধরে বিভিন্ন স্থানে বড় বড় ছিদ্র হয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। রিকশা কিংবা মোটরসাইকেলও চলাচল করতে পারে না। হেঁটে লোকজন চলাচল করে। এতে ঝুঁকি বাড়ার পাশাপাশি মানুষের সময়েরও অপচয় হচ্ছে।

সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউপি চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু বলেন, সেতুটি সুবর্ণচর ও রামগতি উপজেলার মধ্যে চলাচলের একমাত্র পথ। এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। সেতুটি ভেঙে জরুরিভিত্তিতে পাকা সেতু নির্মাণ করার দাবি জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট