1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

সিলেটের ইলমী অঙ্গনের মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি রহ. এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন- হাফিজ মাছুম আহমদ দুধরচকী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৪৪১ বার পড়া হয়েছে

সিলেটের ঐতিহ্যবাহী কওমি মাদরাসা ‘জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ’র মুহতামিম ও শায়খুল হাদিস, বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক- প্রথিতযশা আলেম, ইসলামী আলোচক, গবেষক এবং ইসলামি চিন্তাবিদ মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

শোক বার্তায় হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, মরহুম গাছবাড়ি রাহ. সিলেটের ইলমী অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দ্বীনী শিক্ষার বিস্তার, ইসলামী তাহযীব-তামাদ্দুনের সংরক্ষণ এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে সিলেট তথা সমগ্র জাতি একজন প্রখ্যাত দ্বীনে আলেমকে হারালো। তিনি ছিলেন সিলেট তথা মুসলিম সমাজের একজন অভিভাবক। তাঁর এই শূন্যস্থান অপূরণীয়।

দুধরচকী, মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফেরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন। এছাড়া তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ১৭ মে বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর মৃত্যুর খবরে সিলেটের আলেম সমাজসহ ধর্মপ্রাণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সিলেটের সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট