1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

সিএমপি আকবরশাহ থানার অভিযানে লুন্ঠিত পিকআপ গাড়ি ও নগদ ১২০০ টাকাসহ আটক ০৪ জন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৬১৪ বার পড়া হয়েছে

সিএমপি আকবরশাহ থানার অভিযানে লুন্ঠিত পিকআপ গাড়ি ও নগদ ১২০০ টাকাসহ আটক ০৪ জন।মামলার বাদি মোঃ সুফিয়ান পিকআপ গাড়ি নিয়ে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকা থেকে সীতাকুন্ড যাওয়ার পথে আকবরশাহ্ থানাধীন বায়েজিদ লিংক রোডস্থ ৪নং ব্রিজ সংলগ্ন ডাউনে ২০/১১/২০২৩ খ্রি. তারিখ দিবাগত রাত ০০:১৫ ঘটিকার সময় পৌছালে ৪/৫ জন ছিনতাইকারী কৌশলে গাড়িটিকে থামায়। ড্রাইভার মোঃ সুফিয়ান ও হেলপার শান্ত ইসলামকে গাড়ি থেকে নামিয়ে ছোরা দ্বারা ভয় দেখিয়ে ও চড় থাপ্পড় মেরে ত্রাশ সৃষ্টি করতঃ পিকআপ গাড়ি, ২টি মোবাইল সেট, গাড়ির ডকুমেন্ট ও নগদ ১২০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এরুপ সংবাদের ভিত্তিতে সিএমপি আকবরশাহ থানার একটি আভিযানিক দল নগরীর আকবরশাহ্ থানাধীন নাছিয়া ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে লুণ্ঠিত পিকআপ গাড়িটি উদ্ধার পূর্বক ঘটনায় জড়িত মোঃ নাজিম উদ্দীন, মোঃ রবিউল হোসেন, মোহাম্মদ আলী ও মোঃ রাসেলকে আটক করেন এবং তাদের নিকট থেকে ছিনতাইকৃত ১২০০/- টাকা উদ্ধার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট