1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত

সিএমপি’র নতুন উদ্যোগ: এখন ট্রাফিক জরিমানা পরিশোধ আরও সহজ

  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক জরিমানা আদায়কে আরও আধুনিক ও সহজ করতে প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ গ্রহণ করেছে। নগরের পুলিশ কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী POS মেশিন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা আজ সমাপ্ত হয়। একইসঙ্গে, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সঙ্গে এক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। সিএমপির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন তিনি নিজে এবং ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল কাইয়ুম খান।

এই চুক্তির আওতায় POS মেশিনের সফটওয়্যারে আপগ্রেডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত বাংলা কিউআর (Bangla QR) প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। এর ফলে নাগরিকরা বিকাশ, মোবাইল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং অ্যাপসহ মোট ৭৮টি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করতে পারবেন।

পরিশোধিত অর্থ কমিউনিটি ব্যাংকের Q Cash চ্যানেলের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে জমা হবে। এতে কাগজপত্র আটকে রাখার প্রয়োজন কমে যাবে এবং নাগরিক ভোগান্তিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ কমিউনিটি ব্যাংকের চীফ অপারেটিং অফিসার সামশুল হক সুফিয়ানী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিএমপি জানায়, এই উদ্যোগ নগরবাসীর জন্য জরিমানা পরিশোধের প্রক্রিয়া সহজ করে তুলবে এবং ডিজিটাল পুলিশিং বাস্তবায়নে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট