1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী

সিএনজি অটোরিকশা উল্টে শিশুসহ আহত ৪ যাত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম বোয়ালখালীতে একটি সিএনজি অটোরিকশা উল্টে গিয়ে শিশুসহ ৪ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার আরকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রীরা হলেন পশ্চিম শাকপুরার মো. ইসমাইলের স্ত্রী দিলুয়ারা বেগম (৩০), তাদের ৬ মাস বয়সী ছেলে আদিল এবং একই এলাকার মো. ইলিয়াস (৩৫) ও পশ্চিম গোমদন্ডীর মূছা আলম (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে অটোরিকশাটি শাকপুরা চৌমুহনী বাজারের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল সামনে পড়লে তাকে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে গাড়িটিতে বসা যাত্রীরা আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.সাবরিনা বলেন, আহতদের চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে আহত ইলিয়াসের হাত ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট