1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে তীব্র তাপদাহে অসুস্থ হয়ে পড়া সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৪২৫ বার পড়া হয়েছে

২৭ এপ্রিল শনিবার চট্টগ্রাম নগরীর খুলসী তুলাতলীর বিজয় কেতন বিদ্যানিকেতনে সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবালের সঞ্চালনায় ও সভাপতি অহিদ সিরাজ চৌধুরী (স্বপন) সিআইপি এর সভাপতিত্বে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করে চট্টগ্রাম—১০ আসনের মাননীয় সংসদ সদস্য মো: মহিউদ্দিন বাচ্চু এমপি। বিশেষ অতিথি ছিলেন, চসিক কাউন্সিলর মোরশেদ আলম। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ—সভাপতি সাবেক চসিক কাউন্সিলর আনজুমান আরা, যুগ্ম সম্পাদক সালমা বেগম, সহ মহিলা বিষয়ক সম্পাদক রক্সি জাহান, নারী নেত্রী উম্মে কউসার হ্যাপি, এপিএস কাউসার আলম রাজু, বিজয় কেতন বিদ্যানিকেতন স্কুলের সভাপতি ও শিক্ষিকা বৃন্দ এবং ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এর সদস্যবৃন্দ। চিকিৎসা সেবা প্রদান করেন ড: এমদাদুল করিম চৌধুরী, ডা: ফামিদা আফরোজ তানিয়া ও ডা: নাফিজা হান্নান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে থেকে তাদের মৌলিক অধিকার চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগকে সাধুবাদ জানান। ১৯০ জন নারী ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট