1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সামশুল হক চৌধুরী এমপি’র আয়োজনে পটিয়ায় শেখ হাসিনার জন্মদিনের শোভাযাত্রা জনসমুদ্রে পরিনত

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪৭ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
জাতীয় সংসদের হুইপ ও পটিয়া সংসদীয় আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন আয়োজিত বঙ্গবন্ধু কন্যা এবং আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৭তম জন্মদিনের আনন্দ শোভাযাত্রা ও পথসভায় হাজার হাজার মানুষের অংশগ্রহনে জনসমুদ্রে পরিনত হয়।বৈরি আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে গতকাল শুক্রবার(২৯শে সেপ্টম্বর) বিকেল সময়ে পটিয়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে মিছিলে মিছিলে মানুষের স্রোত আসতে থাকে।রংবেরং এর ব্যানার ফেষ্টুন নিয়ে পটিয়ার প্রধান সড়কে বাইপাস সড়ক মোড় সমবেত হয়ে সামশুল হক চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এ সময়ে উপস্হিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও দক্ষিন জেলা আ,মীলীগ সদস্য দেবব্রত দাশ দেবু,দক্ষি জেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম,দক্ষিন জেলা আ,মীলীগ সদস্য বিজন চক্রবর্তী,উপজেলা আ,মীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ,ক,ম, সামশুজ্জামান চৌধুরী,সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ।উপজেলা আ,মীলীগ নেতা চেয়ারম্যান আব্দুল খালেক,চেয়ারম্যান মোঃ সেলিম,আবু ছালেহ চৌধুরী,এম এজাজ চৌধুরী,হুইপের একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলা, ইউনিয়ন, পর্যায়ের আ,মীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য ২০২২ সালে শেখ হাসিনার জন্মদিনে বাংলাদেশের সবচেয়ে বড় জমায়েত হয়েছিল এ পটিয়ায়।
জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রীর জন্য পটিয়ার মানুষের এই ভালবাসার প্রমানে শোভাযাত্রার স্লোগান ছিল শুভ শুভ শুভ দিন,দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন,পটিয়ার মাটি শেখ হাসিনার ঘাটি,পটিয়ার মাটি হুইপ সামশুল হক চৌধুরীর ঘাটি এসব জাতীয় আরো অনেক কথার ফুলঝুড়িতে মুখরিত করেছেন নেতা কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট