1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

সাদ্দাম সভাপতি-ওসমান সম্পাদক চন্দনাইশ থানা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৩৭৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ সদরস্থ চন্দনাইশ থানা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন ২৯ জুন (শনিবার) সম্পন্ন হয়েছে। ৩’শ জন ভোটারের মধ্যে ২৯৪ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মোঃ সাদ্দাম হোসেন (চেয়ার) ১৮৬, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল আজিজ (মোটর সাইকেল) ১’শ, সাধারণ সম্পাদক পদে মোঃ ওসমান গণি (প্রজাপতি) ১৪৬, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমির খসরু (ঘোড়া) ৭৪, সহ-সভাপতি পদে মোঃ জিসান (হরিণ) ১৫৮,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ পারভেজ উদ্দীন (মোরগ) ১২২, সহ-অর্থ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন চৌধুরী (মাছ) ১৭০, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রাশেদ (আম) ১১৬, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ হাছান চৌধুরী (ফুটবল) ২২৮, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিলন দাশ (ক্রিকেট ব্যাট) ৫৭ ভোট পেয়েছেন। ১১টি পদে ১৬ জন প্রার্থীর মধ্যে সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রচার সম্পাদক পদে একক প্রার্থী হওয়ায় তাঁরা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনের দায়িত্ব পালন করেছেন যারা নির্বাচন কমিশনার মোঃ শাহজাহান, সহ নির্বাচন কমিশনার নজরুল ইসলাম, রিটার্নিং অফিসার পলাশ দে, সহ-রিটানিং অফিসার মোঃ হানিফ, প্রিসাইডিং অফিসার আহছান উল্লাহ চৌধুরী শামীম, মোঃ হাসান আলী, সহকারী প্রিসাইডিং অফিসার মোঃ ফারুক, মোঃ আরফাত উদ্দিন, পোলিং অফিসার মাওলানা জাহেদুল হক, আকতারুজ্জামান ফারুক, মোঃ শাজাহান, বিপ্লব চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট