1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

সাদুল্লাপুরে সাংবাদিকদের লাঞ্ছিত করলো প্রধান শিক্ষক..!

  • প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৫৮ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাধীন ভাতগ্রাম ইউনিয়নের খোদাবকস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ উঠেছে।

গত রবিবার দুপুরে দৈনিক দেশেরপত্র পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন সিরল ও তার দুই সহকর্মীকে লাঞ্ছিত করে প্রধান শিক্ষক শহীদুর রহমান (৫০)।

অভিযোগ সূত্রে জানা যায়, খোদাবকস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২-২৩ অর্থ বছরের এডুকেশন ইন ইমারজেন্সি ফান্ড ও স্লিপ বরাদ্দের বিষয়ে জানতে গেলে প্রধান শিক্ষক সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গালিগালাজ শুরু করেন।
এ সময় সাংবাদিক মো: সোহারাব হোসেন সিরলসহ তার দুই সহকর্মীকে লাঞ্ছিত করেন ওই প্রধান শিক্ষক।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা শিক্ষা অফিসার মো: রফিকুল আলমকে অবগত করলে তিনি বিষয়টি দুঃখজনক বলে প্রকাশ করেন ।

পক্ষান্তরে অত্র উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লবকে লাঞ্চিতের ঘটনাটি অবগত করা হলে তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক,সমাজের দর্পণ। সমাজ তথা রাষ্ট্রের সকল ধরনের অসঙ্গতি,দুর্নীতি জনসম্মুখে প্রকাশ করে দেওয়া সাংবাদিকদের কাজ। এই ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি এবং যে বা যারা এই বিষয়ের সাথে জড়িত আছে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোর দাবি জানাচ্ছি।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট