1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

সাদুল্লাপুরে নিরিহ ঝালমুড়ি বিক্রেতা শহীদকে এলাকা থেকে উচ্ছেদের চক্রান্ত..

  • প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭৪ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের নিরিহ ঝালমুড়ি বিক্রেতা আব্দুস শহীদ (৩০)’কে এলাকা থেকে উচ্ছেদের পায়তারা করছে একটি দুষ্ট চক্র.. ভুক্তভোগী শহীদ প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন..

জানা গেছে,গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে আব্দুস শহীদ মিয়া। ঝালমুড়ি ও বাদাম বিক্রি করে তার জীবন জীবিকা নির্বাহ হয়। কয়েক বছর আগে বিয়ে করলেও তা ছাড়াছাড়ি হয়েছে বলে শহীদ জানান। স্ত্রী সন্তানহীন এ শহীদের একটি ঘর ও বাড়ির ভিটা সহ কিছু জমি রয়েছে। শহীদের দাবী এলাকা থেকে উচ্ছেদের চক্রান্ত করে ওই জমিটুকু বেদখল করার অপচেষ্টা করছে এলাকার কিছু কুচক্রী মহল। এছাড়া তার বাড়িতে প্রায়ই রাতে কে বা কারা ঢিল ছুড়ে আতংক তৈরী করে। তার আরো দাবী ওই কুচক্রী মহলটি যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতি সাধন সহ প্রাণ নাশ করতে পারে।

ভুক্তভোগী শহীদ আইনের আশ্রয় নেবেন বলে জানান। এ ব্যাপারে তিনি আইন প্রয়োগকারী সংস্থা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট