1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাতকানিয়া মনেয়াবাদে কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৪৬১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:
সাতকানিয়া পুরানগড় মনেয়াবাদে কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে খতমে কোরআন ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

১৬ অক্টোবর (সোমবার) দুপুরে মসজিদ সংলগ্ন এলাকায় সাতকানিয়া পুরানগড় মনেয়াবাদে মসজিদ নির্মাণ কাজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর লায়ন মোহাম্মদ আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুরানগড়ের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর দক্ষিণ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমানুর রশিদ হিরু, পুরানগড় ও মনেয়াবাদের সমাজসেবক শায়ের মোহাম্মদ আকতার উদ্দিনের সঞ্চালনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জুনাইদুল ইসলাম,১৪ নং পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান আ.ফ.ম. মাহাবুবুল হক সিকদার, শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আজাদ সিকদার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে, মেম্বার ফরিদ আহমেদ, সাবেক মেম্বার মোহাম্মদ জামাল উদ্দিন,হাজী সৈয়দ আহমদ,জহুরুল আলম, আবু তাহের, দিদারুল আলম,অত্র মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ তানজিম আলমসহ এলাকার মুরুব্বি রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বলেন, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ নির্মাণ এমন একটি পূর্ণময় কাজ, যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। যতদিন সেই মসজিদে আল্লাহর ইবাদত হবে, ততদিন নির্মাণকারী এর সওয়াব পেতে থাকে, এবং আল্লাহর প্রিয় হওয়ার মাধ্যম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই আমাদের উচিত আল্লাহর সন্তুষ্টির আশায় মসজিদ নির্মাণ করা, কারো সেই সামর্থ্য না থাকলে কমপক্ষে সহযোগিতা করবে। মসজিদের রক্ষণাবেক্ষণের আত্মনিয়োগ করবে। মসজিদকে সর্বদা পরিচ্ছন্ন ও সুগন্ধি ময় করে রাখবে, পরিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সে আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট