1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

সাতকানিয়া ওলামা পরিষদের উদ্যোগে ফিলিস্তিনের গাঁজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি ও স্বাধীনতাকামী মজলুম ফিলিস্তিন বাসীর পক্ষে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত।

  • প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৫৩৮ বার পড়া হয়েছে

জিয়াবুল হোসেন তারেক, সাতকানিয়াঃ
আজ ১৫ ই অক্টোবর রবিবার বাদে আছর চট্টগ্রাম সাতকানিয়া কেরানিহাটে সাতকানিয়া ওলামা পরিষদের ব্যবস্থাপনায়, ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের পক্ষে সংহতি সমাবেশ
সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল মুবিনের সভাপতিত্বে-জয়েন্ট সেক্রেটারি মাওলানা নোমান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের
প্রধান পৃষ্ঠপোষক ও ছমদর পাড়া বড় মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হাসান,সহসভাপতি ও ড়লুকুল নুরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল গফুর, মির্জাখিল দারুল হুদা মাদ্রাসার মুহতাইমিম মাওলানা আইয়ুব চৌধুরী, আফজল নগর মাদ্রাসার মুহতামিম মাওলানা মহিউদ্দিন হেলালি, মাওলানা অলিউল্লাহ মোঃ শাহ আলম, ইসলামী শিক্ষা সেন্টারের পরিচালক মাওলানা শামসুল আলম, সেক্রেটারি ও ঢেমশা বোর্ড অফিস মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা দেলাওয়ার হোসেন,সমাজকল্যাণ সম্পাদক কেঁওচিয়া ওবায়দিয়া মাদ্রাসার পরিচালক মুফতি মোহাম্মদ ইদ্রিস, মাওলানা জুনায়েদ ফয়জি প্রমূখ।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাঁজায় নিরীহ মানুষের ওপর বর্বর নির্যাতন ও আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেন এই ইয়াহুদি জাতি শুধু মুসলমানের দুশমন নয় বরং মানবতারও দুশমন এই মানবতা বিরোধী ইসরাইলি ইয়াহুদির থেকে মসজিদে আকসা ও ফিলিস্তিনবাসীকে মুক্ত করতে হলে বিশ্ব মুসলিমকে মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং ইসরাইলি সকল পণ্য বয়কট করতে হবে পাশাপাশি প্রতিদিন ফজরের নামাজে কুনুতে নাজেলা পাঠের আমল জারি করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট