1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিক স্ত্রী’র ছবি ব্যবহার করে ফেসবুক আইডি..! থানায় জিডি

  • প্রকাশিত: সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৭৪২ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মানব জমিন পত্রিকার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের সহধর্মিণী সাবিনা আকতারের ছবি ব্যাবহার করে ফেসবুক একাউন্ট (আইডি) খোলার ঘটনায় পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

রোববার ২৬ মার্চ রাতে পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরী করেন সাংবাদিক স্ত্রী সাবিনা আকতার।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন,এ ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী (ডায়েরী নম্বর ১২৫৫,তারিখ ২৬/০৩/২০২৩) করা হয়েছে। অধিকতর তদন্ত ও আইডি ব্যাবহারকারী ব্যক্তিকে সনাক্ত করতে লিং~বার সহ জিডির কপি সিআইডিতে হস্তান্তর করা হবে। দেরীতে হলেও নিশ্চিত করা যাবে কোন ব্যক্তি এই আইডি ব্যাবহার করছেন।

সাবিনা আকতার বলেন,আমার ছবি ব্যবহার করে স্বনামধন্য বিদ্যাপিঠ গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছবি ফেসবুক ওয়ালে ব্যাবহার করা হচ্ছে। এই আইডি থেকে রাষ্ট্র,সামাজিক,
আইনশৃঙ্খলা,ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। বিধায় থানায় সাধারণ ডায়েরী করে ডায়েরীর কপি সিআইডি হেড কোয়ার্টার ও ফরেনসিক ল্যাবে পাঠানোর উদ্যোগ নিয়েছি।√#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট