1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাংবাদিক জোসেফ এর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য দিরাইয়ে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫৬ বার পড়া হয়েছে

মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার:

দিরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফকে পিটিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিরাই প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধন হয়।
দিরাই প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সর্দার খেজুরের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সাংবাদিক হিমাদ্রি শেখর ভদ্র, আমিনুল ইসলাম, দিরাই প্রেসক্লাব সহ সভাপতি শাহজাহান মাহমুদ হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, দপ্তর সম্পাদক রাম্মান আহমদ, নির্বাহী সদস্য ইমরান হোসেন, শাহজাহান সিরাজ, শাল্লা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আমির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সজীব নুর, দিরাই’র কণ্ঠ জিলানী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গার সাংবাদিক ও সাধারণ জনগণ প্রমুখ। বক্তারা আসামিদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট