1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর

সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম উদ্দিনের মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে  ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম উদ্দিন।
বুধবার (২২ মে) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে তিনি এ মতবিনিময় করেন।
এ সময় সেলিম উদ্দিন বলেন, গতবারও আমি এ পদে নির্বাচন করেছিলাম। এলাকার মানুষের প্রত্যাশা পুরনে আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতিক নিয়ে প্রার্থী হয়েছি।
আমি নির্বাচিত হলে এই পদে থেকে সুবিধা নেওয়ার কিছু নেই। মানুষের ভালোবাসায় নির্বাচিত হলে মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রেখে দূর্নীতিমুক্ত পরিষদ গঠনে ভুমিকা রাখার চেষ্টা করবো।
এসময় তিনি বোয়ালখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং সাংবাদিকদের কাছে সহযোগিতা চান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, সভাপতি এস এম মোদ্দাচ্ছের, সাবেক সভাপতি এম এ মন্নান, সাংবাদিক পূজন সেন, দেবাশীষ বড়ুয়া রাজু, রবিউল হোসাইন, শাহী এমরান কাদেরী, হোসাইন মাহমুদ, বাবর মুনাফ,আবু নাঈম শাহাদাত হোসেন জুনায়েদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট